শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মহীন ৫ শতাধিক শ্রমজীবীকে যুবলীগ নেতার খাবার বিতরণ

জাহাঙ্গীর লিটন, জহিরুল ইসলাম: [২] কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫ শতাধিক শ্রমজীবীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া। শনিবার দুপুরে উপজেলার বাস টার্মিনালে শ্রমজীবীদের মাঝে এই সব খাবার বিতরণ করা হয়।

[৩] করোনা কালে দুপুরের খাবার পেয়ে খুশি পরিবহন ও ভ্যান শ্রমিক উত্তম, শাহজালাল, আবু কালাম, রফিক ও জামাল। প্রাদুর্ভাবের সময় খাদ্য দেওয়ায় যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

[৪] লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া বলেন, খাদ্য সহায়তা বাড়ি বাড়ি বিতরণ করতে গিয়ে ইতোমধ্যে আমি দুইবার করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিয়েছি। কিন্তু তারপরও মানুষের কাছে যেতে পারলে আমার ভালো লাগে। তাই আমার সামর্থ্যরে মধ্যে আমি সহায়তা করে যাচ্ছি। সহায়তার পাশাপাশি করোনা রোগীদের জন্য চালু করেছি ফ্রি অক্সিজেন ও পরিবহন সুবিধা।

[৫] যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় তিনি নিজ উদ্যোগে সহায়তা অব্যাহত রেখেছেন। অসহায়, হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়াদের আহারের ব্যবস্থা করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ