শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫

যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ২৩ বাংলাদেশিকে লরিতে করে পাচারের চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে সেখানকার পুলিশ। দ্য ইন্ডিপেনডেন্টে প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার ডোভার ফেরিঘাটের দিকে যাওয়ার সময় লরিটিকে থামানো হয়। এ সময় লরিটির ভেতর থেকে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। পুলিশ আগে থেকেই একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের ওপর নজর রাখছিল। চক্রটি যুক্তরাজ্য থেকে অবৈধভাবে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ছিল। পুলিশ বলেছে, এ ধরনের অপরাধ যুক্তরাজ্য ও ফ্রান্স দুই দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি।

এনসিএ বুধবার জানায়, উদ্ধার হওয়া ২৩ জন বাংলাদেশির মধ্যে ২২ জন বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনকে অভিবাসন বিভাগ আটক করেছে।

তদন্তের অংশ হিসেবে লন্ডনের নিউ ক্রস এলাকা থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই অপরাধচক্রের মূলহোতা বলে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে ৩০ হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়েছে।

Advertisement

এছাড়া, ৪৩ থেকে ৫৫ বছর বয়সী আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন থেকে কেন্টের হুইটস্টেবল এলাকার কাছাকাছি একটি স্থানে ট্যাক্সি চালিয়ে লোকজন পরিবহন করছিলেন। লরির চালক ৩২ বছর বয়সী এক রোমানিয়ান পাসপোর্টধারীকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই চক্রটি মূলত পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের লরির মাধ্যমে ব্রিটেন থেকে বাইরে নেয়ার চেষ্টা করছিল। যাতে সীমান্ত নিয়ন্ত্রণ ও ফ্রান্সের প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়া যায়।

এনসিএর শাখা কমান্ডার সাজু সাসিকুমার বলেন, মানুষ পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধচক্রগুলো যাদের তারা পরিবহন করে, তাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। একই সঙ্গে তারা বৃটেন ও ফ্রান্স উভয় দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

সংঘবদ্ধ অভিবাসন অপরাধ দমন এনসিএর শীর্ষ অগ্রাধিকার এবং এই তদন্তটি এ ধরনের অপরাধে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান প্রায় ১০০টি তদন্তের একটি। এই ঘটনা এমন এক প্রেক্ষাপটে সামনে এলো, যখন গত বছরের নভেম্বরে এনসিএ সতর্ক করে যে মানুষ পাচারকারী চক্রগুলো ব্রিটেনের ভেতরে ও বাইরে অভিবাসী পাচারের জন্য লরি চালকদের টার্গেট করছে।

পুলিশ জানায়, পাচারকারীরা চালকদের টার্গেট করছে বলে জানা গেছে এবং বৈধ পণ্যবোঝাই লরির আড়ালে মানুষ পারাপারের জন্য তাদের হাজার হাজার পাউন্ডের প্রলোভন দেখানো হচ্ছে। গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে কেন্টে মানুষ পাচার সংক্রান্ত অভিযোগে নয়জন লরি চালককে গ্রেপ্তার করেছিল এনসিএ।

  • সর্বশেষ