শিরোনাম
◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:২২ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে দুই দ‌লের জন‌্য শেষ প্রস্তু‌তি সি‌রিজ। সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২২ রানে জেতে পাকিস্তান। আগে ব্যাট করে ১৬৮ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে ১৪৬ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। 

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। একই সঙ্গে সাত বছরের অপেক্ষার অবসান ঘটাল তারা। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে তাদের সবশেষ জয় ছিল ২০১৮ সালে। পরে টানা সাত ম্যাচ হেরেছিল তারা। 

রান তাড়ায় অস্ট্রেলিয়ার কেউই তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। পরে জাভিয়ের বার্টলেট ৩৪ রানের অপরাজিত ইনিংস খেললে দেড়শর কাছে যায় অস্ট্রেলিয়া।

লেগ স্পিনের জাদুতে ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ২ উইকেট নেন আবরার আহমেদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলে সাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। তবে দলের ওপর চাপ আসতে দেননি সাইম আইয়ুব ও সালমান আলি আগা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৪৫ বলে গড়েন ৭৪ রানের জুটি। 

এরপর অ্যাডাম জাম্পার জাদু। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেন অভিজ্ঞ লেগ স্পিনার। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪০ রান করে আউট হন সাইম। আর ১ চার ও ৪ ছক্কায় ২৭ বলে ৩৯ রান করেন পাকিস্তান অধিনায়ক।

চার নম্বরে নেমে তেমন সুবিধা করতে পারেননি বাবর আজম। ২৪ রান করতে খেলেন ২০ বল। পরের ব্যাটাররাও তেমন কিছু করতে পারেননি। যার ফলে শেষ ৫ ওভারে ৩১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। 

চমৎকার বোলিংয়ের ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট নেন জাম্পা। এছাড়া জাভিয়ের বার্টলেট ও অভিষিক্ত মাহ্লি বেয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট। একই মাঠে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়