শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলোর নিরাপত্তা জোরদার করতে অস্ত্রধারী কমান্ডো ইউনিট মোতায়েন করবে সহ-আয়োজক শ্রীলঙ্কা। এ তথ্য এফপিকে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা। বিশেষভাবে নজর রাখা হবে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর দিকে।

শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে এই দ্বিবার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে এবং ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারত ও পাকিস্তান তাদের গ্রুপ 'এ' এর ম্যাচে অন্তত একবার মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে, ফেব্রুয়ারি ১৫ তারিখে। ----- ডেই‌লি স্টার

ক্রিকেট মাঠ দীর্ঘদিন ধরে পারমাণবিক সক্ষম প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক উত্তেজনা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত বছরই তারা সীমান্তে চারদিনের সংঘর্ষে জড়িয়েছিল।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমার গামাগে এফপিকে বলেছেন, "আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো টুর্নামেন্টটি নির্বিঘ্নে সম্পন্ন করা। বিশেষভাবে ভারত-পাকিস্তান ম্যাচগুলোর দিকে আমরা নজর দিচ্ছি।"

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় মোতায়েন করা এ ধরনের এলিট কমান্ডো ইউনিট প্রতিটি অংশগ্রহণকারী দলের নিরাপত্তা নিশ্চিত করবে। এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, বলেন, "তারা বিমানবন্দর থেকে বের হওয়া থেকে শুরু করে ফিরে যাওয়া পর্যন্ত প্রতিনিয়ত সশস্ত্র রক্ষী দ্বারা সুরক্ষিত থাকবেন।

পুলিশ ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান তাদের ভারতের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচগুলোকে নিরপেক্ষ শ্রীলঙ্কায় স্থানান্তর করেছিল।

  • সর্বশেষ