শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে মা-মেয়ের নগ্ন দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২ জন

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীতে গোপনে ভিডিও ধারণ করে পর্নো সাইটে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে।সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ এক অভিযোগের ভিত্তিতে অভিযানে চালিয়ে, ফেইক ফেইসবুক আইডি খুলে গোপনে ধারনকৃত ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সেই ০২(দুই) দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিএমপি সূত্রে জানা যায়, ব্ল্যাকমেইলের শিকার চট্টগ্রাম শহরের কলেজ পড়ুয়া ছাত্রীসহ তার মা কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ দায়ের করেন যে,  অজ্ঞাত কেউ তাদের বাসার রুমের জানালা দিয়ে গোপনে তাদের পোষাক পরিবর্তনের স্পর্শকাতর নগ্ন ভিডিও ধারণ করে ফেইসবুকের একটি ফেইক আইডির মাধ্যমে আপলোড এবং প্রতারণা মূলক ভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে  কাউন্টার টেরোরিজম বিভাগের একটি আভিযানিক টিম অভিযোগ অনুসন্ধান করে ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত অভিষেক সেন শর্মা(২১) কে পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক সংঘ এলাকা হইতে ধারণকৃত নগ্ন ভিডিও সংরক্ষিত মোবাইল ডিভাইস সহ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত ফেইক আইডি ব্যবহারকারী সুতনু সব্যসাচী প্রকাশ আদিত্য (১৮) কে ফেইক আইডি লগইন করা অবস্থায় মোবাইল ডিভাইস সহ নন্দনকানন এলাকা হইতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় জানায় যে ভিকটিমের বাসার রুমের জানালার ফাঁক দিয়ে কৌশলে ভিডিও ক্যামেরা স্থাপন করে নগ্ন ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে একটি ফেইক ফেইসবুক আইডি তৈরি করে এই ভিডিও অনলাইনের বিভিন্ন পর্ন সাইটে প্রকাশ করার হুমকি দিয়ে টাকা দাবী করা সহ ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন-২০১২ এর ৮(২)(৩)(৭) ধারায় মামলা রুজু হইয়াছে।

  • সর্বশেষ