শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৩ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাস্থ ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি সুমন-সম্পাদক তাপসী

স্টাফ রিপোর্টার: বিবিসি বাংলার রাকিব হাসনাত সুমন কে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির তাপসী রাবেয়া আঁখি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকাস্থ ভোলা জার্নালিস্ট ফোরামের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ইদ্রিস মাদ্রাজী এবং সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য এমএম জসিম।

এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহনাজ বিশ্বাস ইয়াসমিন (বৈশাখী টেলিভিশন) ও মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি); যুগ্ম সম্পাদক নাহিদ তন্ময় (দৈনিক সমকাল) ও জয়দেব দাস (বৈশাখী টেলিভিশন)। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিউর রহমান সোহেল (দৈনিক ভোরের ডাক); সাংগঠনিক সম্পাদক শাহীন হাওলাদার (দৈনিক সময়ের আলো); প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ সুমন (একুশে টেলিভিশন); দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহিন (এনটিভি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফজলুর রহমান (দৈনিক ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- শাহজাহান সাজু (দৈনিক খবরপত্র), ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), সেকান্দার রেহমান (বাংলাভিশন), মহিউদ্দিন নিলয় (দৈনিক প্রথম আলো), সৈয়দ সাইফুল ইসলাম (শীর্ষ নিউজ), শাহাদাত হোসেন পরশ (দৈনিক সমকাল), এসএম আজাদ (দৈনিক কালের কন্ঠ), এমএম জসিম (দি বিজনেস স্ট্যান্ডার্ড), সাইদুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), সাইফ বাবলু (দৈনিক সংবাদ), হাসান জাবেদ (দৈনিক আমাদের সময়), আব্বাস উদ্দিন নয়ন (দি বিজনেস স্ট্যান্ডার্ড) ও ইয়ামিন সাজেদ (দি বিজনেস স্ট্যান্ডার্ড)

উপদেষ্টা পরিষদে রয়েছেন- কবি নাসির আহমেদ, নাসির আল মামুন, এএইচ এম বজলুর রহমান, আরেফিন ফয়সাল, ইদ্রিস মাদ্রাজী, শাহ মতিন টিপু, মাসুম বিল্লাহ, কবি হাসান মাহমুদ, আসিফ হাসান, আমিরুল ইসলাম বাসেত, শাহ আলম শিকদার জয় ও ইয়াসিন মোহাম্মদ।

  • সর্বশেষ