শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইবার হামলা: মাইক পম্পেও দায়ী করছেন রাশিয়াকে অথচ ট্রাম্প বলছেন চীন দোষী

ফরহাদ বিন নূর: [২] মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি একটি হ্যাকার গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগসহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছেন মার্কিন কর্মকর্তারা। ভয়েস অব আমেরিকা, পার্সটুডে, সময়টিভি

[৩] শুক্রবার ভাইস প্রেসিডেন্ট পম্পেও বলেন, আমরা বেশ পরিষ্কারভাবে বলতে পারি, সাইবার হামলায় রাশিয়া জড়িত রয়েছে। গেলো কয়েক মাস ধরে মার্কিন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে অনুপ্রবেশ করেছে রাশিয়া।

[৪] বড় ধরণের এ সাইবার হামলা সম্পর্কে নীরবতা অবলম্বনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর অনেক দেরিতে হলেও প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট।

[৫] ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেন, ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

[৬] ট্রাম্প বলেন, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া, রাশিয়া, রাশিয়া। কারণ, অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ