শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পানি টেনে প্রতিদান ফেরত দিচ্ছি : ইমরান তাহিরের

স্পোর্টস ডেস্ক: [২] প্রতিবার আইপিএলে বল হাতে কারিশমা দেখালেও এবারের আইপিএলটা পানি টেনেই কেটে যাচ্ছে চেন্নাই সুপার কিংস তারকা ইমরান তাহিরের।

[৩] তবে এ নিয়ে মোটেও হতাশ বা বিরক্ত নন টি-টোয়েন্টি অন্যতম কার্যকরী এই লিগ স্পিনার। ৪১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকার টুইটেই তা পরিষ্কার।

[৪] সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু তাহিরকে এখনো মাঠে নামানো হয়নি। ৮ ম্যাচে মাত্র তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

[৫] আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অবশ্য প্লে-অফের আসা জিইয়ে রেখেছে গত বারের রানার্সআপরা।

[৬] আরব আমিরাতের স্লো-উইকেটে তাহিরের মতো লেগ স্পিনারকে কেন চেন্নাই শুরু থেকে খেলায়নি সেনিয়ে অবশ্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে নেওয়া হয়েছিল গতবারের মতো এবারো অভিজ্ঞ স্পিনারকে সব ম্যাচেই খেলাবে চেন্নাই। অনেক মনে করেছিলেন দলবদলের সময় অন্য দলে চলে যেতে পারেন তাহির। কিন্তু তা হয়নি।

[৭] তবে তাকে মাঠে পানি টানতে দেখে হতাশ তার ভক্তরা। যা নিয়ে ইমরান তাহির টুইট করেছেন।
যেখানে লিখেছেন, যখন আমি খেলতাম তখন অনেক যোগ্য লোক আমার জন্য মাঠে পানি বয়ে নিয়ে যেত। এখন ওদের ফিরিয়ে দিচ্ছি সেটাই। এখন আমি বেঞ্চে, তাই মাঠে অন্যদের জন্য আমার পানি বয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই।

[৮] তিনি আরো লিখেন, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি খেলছি কি খেলছি না সেটা বড় কথা নয়, দল জেতার বিষয়টাই হল আসল। আমি যদি খেলার সুযোগ পাই দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।

[৯] তাহিরের এই টুইটে মন ছুঁয়ে গেছে ভক্তদের। অনেকেই বলছেন এর মধ্যে দিয়েই তাহির স্পোর্টসম্যান স্পিরিটের পাশাপাশি চেন্নাইয়ের জন্য তার ভালোবাসা যে অটুট তা বুঝিয়ে দিয়েছেন।- তাহিরের টুইটার থেকে

  • সর্বশেষ