শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে “হাসিনা: এ ডটারস টেল”

ডেস্ক রিপোর্ট : আরো একবার দর্শকদের চাহিদা মেটাতে টেলিভিশন পর্দায় ফিরে এলো ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’। সারাদেশে সিনেমা হলের বড় পর্দায় দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামাটি সোমবার প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

‘হাসিনা: এ ডটারস টেল’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে আজ সোমবার দুপুর ৩টায়। একইদিন দুপুর ১২টায় একুশে টিভি এবং দুপুর ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই ডকুড্রামাটি প্রচার করবে। এছাড়াও গাজী টেলিভিশন দুপুর ৩টা ৫০ মিনিটে, ডিবিসি বিকেল সাড়ে ৪টায়, সময় টিভি বিকেল ৫টায়, দেশ টিভি সাড়ে ৫টায়, বাংলা টিভি রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভি রাত সাড়ে ৯টায় ও মাছরাঙ্গা টিভি রাত ১১টায় সম্প্রচার করবে।

স্টার সিনেপেক্সে ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রিমিয়ার শো’র মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। দর্শকদের জন্য স্টার সিনেপেক্স, বকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহে বক্স অফিসে সবচাইতে সফল ছিলো ডকুড্রামাটি। দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয় ডকুড্রামাটি।

হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। ডকুড্রামাটির প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

ডকুড্রামাটির পরিবেশক গাউসুল আজম শাওন বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারাদেশে এই ডকুড্রামা সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো ডকুড্রামাটি দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ডকুড্রামাটির পরিচালক পিপলু খান বলেন, এই ডকুড্রামায় একজন শেখ হাসিনার রান্নাঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনি জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছেন বলে জানান পিপলু খান।
সূত্র- দৈনিক বর্তমান

  • সর্বশেষ