শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় মাসে ৫,৮০০জন আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেছেন

লিহান লিমা: [২] নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্ট আরও জানায়, ২০১৯ সালের প্রথম ৬ মাসে এই সংখ্যা ছিলো ২,০৭২জন। সিএনএন

[৩] ব্রেমব্রিজ বলছে, তারা বিভিন্ন সরকারি তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে। প্রতি তিন মাস পর পর মার্কিন সরকার নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তিদের নাম প্রকাশ করে।

[৫] ব্রেমব্রিজ অ্যাকাউনটেন্টসের অংশীদার অ্যালিস্টেয়ার বেমব্রিজ বলেন, এই তালিকা ওই ব্যক্তিদের যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে গিয়েছেন এবং আর ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রে যা ঘটছে, করোনা মহামারী নিয়ে যা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয়ের কারণে মার্কিনিরা নাগরিকত্ব ত্যাগ করছেন।

[৬] এদের কেউ বর্তমান রাজনীতি নিয়ে অসন্তোষ আবার কেউ অতিরিক্ত করের কথা বলেছেন। কারণ বিদেশে থাকা মার্কিনিদেরও প্রতিবছর কর দিতে হয় এবং বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ ও পেনশনের তথ্য দিতে হয়।

[৭ বিদেশে থাকা কোনো মার্কিনি নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে তাকে ওই দেশের মার্কিন দূতাবাসে যেতে হবে এবং ২ হাজার ৩৫০ ডলার পরিশোধ করতে হবে।

[৮] অ্যালিস্টেয়ার বলেন, অনেকেই নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন। যদি ট্রাম্প আবার জয় লাভ করেন তবে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা আরও বাড়বে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ