শিরোনাম
◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুমিই তো আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে

ডেস্ক রিপোর্ট : [২] গত মাসের ১৪ তারিখ মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এটা হত্যা না আত্মহত্যা, নাকি কারও প্ররোচনা এমন অনেক কথাই এসেছে। নাম শোনা গেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে বিষয়টি নিয়ে টুঁ-শব্দটি মিডিয়ায় জানাননি রিয়া। অবশেষে সুশান্তের মৃত্যুর ঠিক এক মাসের মাথায় ১৪ জুলাই সকালে এ বিষয়ে কথা বললেন। ইনস্টাগ্রামে লিখলেন খোলা চিঠি।

[৩] সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করে রিয়া লিখলেন, ‘এখনও নিজের আবেগ ও অনুভূতির সঙ্গে লড়াই করে যাচ্ছি। মনের মধ্যে এক অপূরণীয় ক্ষত তৈরি হয়েছে। তুমিই তো আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে, ভালোবাসার শক্তি কী তা বুঝিয়েছিলে। তুমিই শিখিয়েছিলে কীভাবে অঙ্কের একটি সহজ সমাধান গোটা জীবনের অর্থ বলে দিতে পারে। তোমার থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখেছি আমি। তুমি যে আর নেই এই সত্যিটার সঙ্গে বোধহয় কোনোদিনই মানিয়ে নিতে পারবো না। আমি জানি, তুমি এখন খুবই শান্তির জায়গায় রয়েছো। চাঁদ, তারা, গোটা ব্রহ্মাণ্ড বরণ করে নিয়েছে তাদের শ্রেষ্ঠ ফিজিসিস্টকে। মানুষের প্রতি ভালোবাসা ও আনন্দে তুমি ছিলে পূর্ণ। মুহূর্তে আলো জাগাতে পারতে তারাদের মতো... আর দেখ এখন তুমিও তারাই হয়ে গেছ! জেনে রেখো আমার শুটিং স্টার, আমি তোমার জন্যে অপেক্ষা করবো। প্রার্থনা করবো, যেন কোনও না কোনোদিন তুমি আবার আমার কাছে ফিরে আসতে পারো। একজন ভালো মানুষের মধ্যে যা যা গুণ থাকতে পারে, তোমার মধ্যে তার সবটাই ছিল। আমাদের যে ভালোবাসা ছিল, তা আজ ভাষায় বর্ণনা করতে পারবো না আমি। তুমি সব সময়ে খোলা মনে সবাইকে ভালোবাসতে। যেখানেই থাকো শান্তিতে থেকো সুশি। আজ ৩০ দিন হলো তোমাকে হারিয়েছি। তবে সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবো।’

[৪] সুশান্তের মৃত্যুর পর থেকে সামাজিক মাধ্যমেও খুব একটা আসেননি রিয়া চক্রবর্তী। সেই মৌনতা ভেঙে এবার প্রয়াত প্রেমিককে নিয়ে লিখলেন তিনি।

https://www.instagram.com/p/CCnBR95HAmO/?utm_source=ig_embed

 

  • সর্বশেষ