শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ইস্কাটনে একটি ফ্লাট থেকে গলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : [২] রমনা থানা পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬)। তিনি বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন ছিলেন।

[৩] পুলিশ জানায়, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হয়েছে, অসুস্থ হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

[৪] পুলিশ আরও জানায়, আসাদ চৌধুরী নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় তার ভগ্নিপতির ফ্ল্যাটে থাকতেন। আসাদের ভগ্নিপতি নোয়াখালীর চিকিৎসক। তিনি সপরিবারে সেখানেই থাকেন।

[৫] মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির নিরাপত্তাকর্মী আসাদের ভগ্নিপতির ছোট ভাইকে ফোন দিয়ে ঘটনাটি জানান। পরে তিনি এসে ভেতরে ঢুকে দেখেন আসাদের মরদেহ খাটের ওপর পড়ে আছে। মরদেহে পচন ধরেছে।

[৬] রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে আসাদের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। আসাদ বিষন্নতায় ভুগছিলেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ১৫ দিন আগে তিনি নিউমিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

  • সর্বশেষ