শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ  

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে দারুণ লড়াই করেছে এলচে। প্রথম হাফে কোনো গোল না হলেও ম্যাচের প্রথম গোলটি করে তারাই। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্স ফেবাস। কোর্তোয়া এগিয়ে গেলেও রুখতে পারেননি।

৭৮তম মিনিটে অবশ্য সমতায় ফেরে রিয়াল। কর্নার থেকে বল বেলিংহ্যামের কাঁধে লেগে হাউসনের কাছে গেলে দান পায়ের শটে বল জালে জড়ান তিনি। তবে ৮৪তম মিনিটে আবারও লিড পায় এলচে। -- সময়‌নিউজ

প্রতি-আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে এলচেকে আবার এগিয়ে নেন আলভারো রদ্রিগেজ। তবে ম্যাচে দ্বিতীয়বার সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ৮৭তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন বেলিংহ্যাম। ম্যাচে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন এলচের ভিক্টর চুস্ট। তবে তাতে রিয়ালের কোনো লাভ হয়নি।

১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। রাতের আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জয় পেয়েছে গেতাফের বিপক্ষে। তারা রয়েছে টেবিলের চার নম্বরে।

  • সর্বশেষ