শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ইকোনো বাস থেকে পাঁচ মাদক সেবীকে আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ রায় দেন। এদিন রাতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ইকোনো বাস থেকে তাদের আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অংকে জরিমানাও করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাঞ্চানগর এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে মো. কামরুল পাটোয়ারীকে (৩৮) এক বছরের কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আহম্মদের ছেলে মোক্তার হোসেন রনিকে (২৯) সাত দিনের কারাদন্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলার কালিকসার, চৌদ্দগ্রাম এলাকার হোসেন আহমেদের ছেলে মো. মাহমুদুল হককে (৪০) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১৪০ টাকা জরিমানা করা হয় ও দক্ষিণ মজুপুর এলাকার সেলিম ড্রাইভারের ছেলে আবুল হাসনাতকে (৩৬) তিন মাসের কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আব্দুল করিমের ছেলে মো. লিটনকে (২৭) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মাদকমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ইকোনো বাস থেকে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ