শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেয়েছে ‘‘অ্যাডাল্ট’ সনদ প্রাপ্ত বাংলা সিনেমা, যা আছে আলোচিত এই সিনেমায় (ভিডিও)

‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ ছবিটি মুক্তির আগেই বহুল চর্চায় ছিল। কলকাতার বাংলা ছবিটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে ভারতের সার্টিফিকেশন বোর্ড। সম্প্রতি অ্যাডাল্ট সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি। গত ১৪ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে টালিগঞ্জের ফেডারেশন সিনেমার মুক্তি আটকে দেয়। বলা হয়, সিনেমাটি ফেডারেশনের নিয়মকানুন মানেনি। সপ্তাহখানেক ধরে টানাপোড়েনের পর বিষয়টির সুরাহা হয়েছে। গতকাল শুক্রবার কলকাতার ৩০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

ছবি প্রসঙ্গে নির্মাতা জয়ব্রত দাস বলেন, ‘ছবি মুক্তি আটকে যাওয়ার খবরে প্রথমে আমরা মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু পরে এই ধাক্কা সামলে উঠি।’সিনেমার পরিবেশক বদল করা হয়েছে। আইনক্স পিভিআরের বদলে পরিবেশনার দায়িত্ব নিয়েছেন পরিবেশক শতদীপ সাহা। শতদীপ সাহা জানান, মোট ৩০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই সিনেমা। সবটাই ঠিক হয়েছে শেষ মুহূর্তে। যদি প্রথম সপ্তাহে ফল ভালো হয়, তাহলে প্রদর্শনের সংখ্যা বাড়বে।

এদিকে ফেডারেশনের অভিযোগ ছিল, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান প্রমোদ ফিল্মস তাদের আগের দুটি ছবির জন্য কলাকুশলীদের বকেয়া মেটায়নি। সে কারণেই আপত্তি জানিয়েছে ফেডারেশন তারপর  দফায়  দফায়  বৈঠক  হয়েছে  ফেডারেশনের সঙ্গে ছবির পরিচালক ও প্রযোজকের।পরে বিষয়টি সুরাহা করা হয়েছে।

সিনেমায় পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জন রায় চৌধুরী, রানা বসু ঠাকুরসহ অনেকে অভিনয় করেছেন।

advertisement

প্রশ্ন হলো কী আছে এই সিনেমায়?

এক বিরল ও অমূল্য অ্যানটিক মদের বোতল ঘিরে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার গল্প এগিয়েছে। কয়েকজন অপরাধী সেই বোতল চুরির পরিকল্পনা করে।এরপরই  শুরু হয় প্রতারণা, পরকীয়া, চুরি–ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টানটান দৌড়।নির্মাতার দাবি, প্রতিশোধ ও প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিশ্বাস নিতে দেবে না। টলিপাড়ায় গুঞ্জন, বাংলা ছবিতে এ রকম ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ যৌনদৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। ফলে দর্শকও অপেক্ষায় অন্য ধারার পরীক্ষামূলক সিনেমা দেখতে।

জয়ব্রত দাসের কথায়, এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার, পরিচালক কুইন্টিন ট্যারান্টিনোর প্রতি ভালোবাসা থেকেই প্রেরণা। তবে থ্রিলারের সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল—বাংলা দর্শকের জন্য একদমই নতুন অভিজ্ঞতা।

তথ্যসূত্র:  এবিপি আনন্দ, ইটিভি ভারত

  • সর্বশেষ