শিরোনাম
◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ কমাতে নতুন নিয়ম করেছে চীন

ইয়াসিন আরাফাত : [২] চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে কী শেখানো যাবে, আর কী শেখানো যাবে না এমন একটি তালিকা করে একটি নির্দেশণা জারি করেছে দেশটির সরকার। গত দশ বছর ধরে এই তালিকা প্রণয়নের চেষ্টা চলছিল। সাউথ চীনা মর্নিং পোস্ট, এশিয়ান নিউজ, ইন্ডিয়া টুডে

[৩] নির্দেশনায় বলা হয়েছে, তথাকথিত ভালো প্রতিষ্ঠানের ভর্তিযুদ্ধে টিকতে উপযুক্ত বয়সের আগে বাড়তি কিছু শেখানো যাবে না শিক্ষার্থীদের। পাশাপাশি চার গ্রেডের নিচের শিক্ষার্থীদের নিয়ে স্কুলের সময় কিংবা ছুটির পর কোনো ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা কোচিং চালানো যাবে না। এছাড়াও উপযুক্ত লেভেলে ওঠার আগে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং রসায়ন পড়ানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

[৪] জানা গেছে, চীনের জাতীয় উচ্চশিক্ষা বা গাওকাওর এর আগে তুমুল প্রতিযোগিতা হয়। শীর্ষ প্রতিষ্ঠানে ভর্তি হতে নির্ধারিত বয়সের আগেই বাচ্চাদের নিয়ে রীতিমতো লড়াইয়ে নামেন অভিভাবকেরা। কয়েক দশক ধরে দেশটিতে এই অবস্থা চলছে।

[৫] এ বিষয়ে দেশটির জাতীয় শিক্ষা বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক চু ঝাহুই বলেছেন, আমরা গত ১০ বছর ধরে চলা এই নিয়ম বন্ধ করতে চেয়ে পারিনি। এখনও এসব চলছে। নামীদামি স্কুলে ছেলে-মেয়েকে ভর্তি করাতে মানুষ রীতিমতো পাগল।

  • সর্বশেষ