শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হারের পাশাপাশি বেড়েছে গাঁজার চাহিদা

ইয়াসিন আরাফাত : [২] করোনায় বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান লকডাউনের মাঝে বেড়েছে গাঁজার চাহিদা। লকডাউনের কারণে সরবরাহে ঘাটতিও রয়েছে। ডয়েচে ভেলে, নিউইয়র্ক পোস্ট, ডেইলি মেইল

[৩] হেডসেট নামের একটি প্রতিষ্ঠানর দেয়া তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝির দিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে গাঁজা বিক্রি শতকরা ৬৪ ভাগ বেড়েছিল। ২০১৯ সালের শুরু থেকে, অর্থাৎ এক বছরেরও বেশি সময় দেশটিতে এত গাঁজা বিক্রি হয়নি কখনোই।

[৪] প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয়েছে। বেশিরভাগ রাজ্য গাঁজাকে 'অত্যাবশ্যকীয় পণ্যের' মর্যাদা দেয়ায় ক্রেতাদের মাঝে গাঁজা কিনে রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

[৫] প্রোহিবিশন পার্টনার্স' নামের ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টেফান মারফি মনে করেন, রাজ্যগুলোর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গাঁজা শিল্পের ক্রমশ বেড়ে চলা গুরুত্ব স্বীকার করে নেয়া হয়েছে। তবে এ শিল্পের বিকাশে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ