শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্দর ও বাণিজ্যিক এলাকায় ব্যাংকিং সেবা আরো জোরদার করার দাবি

আরিফ হোসেন: [২] ব্যাংকিং লেনদেনের সময় ও শাখা সংখ্যা কমিয়ে আনায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। ফলে সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে ব্যাংকারদেরও। ব্যাংকিং সেবায় গতি আনতে, বন্দর ও বাণিজ্যিক এলাকায় সেবা কার্যক্রম আরো জোরদার করার দাবি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের। নিউজ ২৪

[৩] বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের নির্দেশনা মেনে রমজান মাস ও করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত পরিসরেই ব্যাংকিং সেবা দিতে হচ্ছে।

[৪] রাজধানীর সোনালী ব্যাংক মহাখালী শাখা। একই ভবনে আছে উত্তরা ব্যাংকের শাখাও। বুধবার (২৯ এপ্রিল) বন্ধ ছিল দুটি ব্যাংকেরই লেনদেন কার্যক্রম।

[৫] গুলশানের এই বেসরকারি ব্যাংকের করপোরেট শাখা খোলা রাখা হচ্ছে সপ্তাহে মাত্র ২ দিন। ফলে গ্রাহকের বাড়তি চাপ পড়ছে চালু থাকা ব্যাংকগুলোতে। পানির বিল পরিশোধ কিংবা কারখানা মালিকদের মোটা অঙ্কের টাকা উত্তোলন করতে এসে দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে।

[৬] করোনা দুর্যোগের এ সময়ে প্রায় ১ মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। কনটেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে পণ্য খালাসে।

[৭] বন্দর ও বাণিজ্যিক এলাকায় আমদানি রফতানি প্রক্রিয়া গতিশীল করতে ব্যাংকিং সেবা আরো গতিশীল করা প্রয়োজন বলে মত ব্যবসায়ীদের।

[৮] গেল রোববার (২৬এপ্রিল) থেকে দেশের বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর ২ টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। শুল্কায়ন এবং রপ্তানিমুখী শিল্পের জন্য যা সাড়ে ৩টা পর্যন্ত করার সুযোগ আছে বলে জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

[৯] বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

  • সর্বশেষ