শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজস্ব পুকুরে মাছ চাষে বাধা, যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া এবং পুকুরে মিলের বর্জ্য পানি ফেলার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক পরাগ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন পরাগ হোসেন। অভিযোগ রয়েছে, পুকুরের পাশে নিজস্ব জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে পুকুরের পাড়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুকুরে মাছের খাবার দেওয়া, পরিচর্যা ও নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। এছাড়াও পুকুরের দক্ষিণ-উত্তর কোণে ফুলজান এগ্রো ফুডসের মিলের পানি ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ ও রেণু-পোনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পুকুরের পাড় পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়ায় নিজের পুকুরে স্বাভাবিকভাবে যাতায়াত ও মাছ চাষ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় পুকুর ও সংলগ্ন জমি কিনে নেওয়ার উদ্দেশ্যে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্নভাবে তাঁকে চাপ ও হয়রানি করছেন। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরাগ হোসেন। 

এ বিষয়ে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, একটি অভিযোগ দিয়েছেন পরাগ হোসেন। খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ