শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, অপহরণ চক্রের এক সদস্য আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন ) ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ তারেক (২৩) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উদ্ধাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)। 

Advertisement

১৬ এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করার খবর পায় এপিবিএন। পরে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে মো. তারেককে আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) কাউছার সিকদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া চার ভুক্তভোগী ও আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড শরনার্থী শিবিরের এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ কাউছার সিকদার।