শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী

শাহীন খন্দকারঃ খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না।

তিনি বলেন, বর্তমান সরকারও চায় না কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব বিস্তার করুক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই খাদ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছি। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দর এলাকার সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী  বলেন, “বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমস্যা আছে, সেগুলো সমাধান করাই আমাদের কাজ। যেসব সমস্যা রয়েছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।”

দিনের শুরুতে খাদ্যমন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। 

এ সময় মিলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে তিনি চলমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত গমের সাইলো পরিদর্শনকালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। প্রেজেন্টেশন শেষে তিনি সাইলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

Advertisement

একই কম্পাউন্ডে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। সেখানে পুষ্টি সমৃদ্ধ মিক্স রাইস উৎপাদন এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন।

এরপর বন্দর থানায় অবস্থিত সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম । এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, ব্যবহার অনুপযোগী গুদামের পরিবর্তে নতুন গুদাম নির্মাণ, অফিস ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।