শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পুবাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি:[২] ‌র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] সোমবার রাত ১ টায় পুবাইলের সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] র‌্যাবের দাবি, নিহত রবিউল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। নিহত রবিউল গাজীপুরের টঙ্গীর মানিক মিয়ার ছেলে।

[৫] র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পুবাইল এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনার পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব।

[৬] এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার দলের লোকজন গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৭] এ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ