শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

তাপসী রাবেয়া : [২] শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সমাজিক দূরত্ব বজায় রাখা। তিনি শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত আমার ঘরে আমার স্কুল শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাব সমূহ মনোযোগ দিয়ে দেখারও আত্মস্থ করার আহ্বান জানান।

[৩] তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোববার থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ সম্প্রচার করা হচ্ছে। তিনি রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক মিটিং এ কথা বলেন।

[৪] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।

[৫] মন্ত্রী সকলকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানান এবং এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, সংসদ টেলিভিশনের সকল কলাকৌশলী এ২আই কে ধন্যবাদ জানান।
প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহন করতে পারবে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে।

[৬] বিকাল ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেই ক্লাবসমূহ আবার পুনঃপ্রচার করা হবে। তাছাড়া ক্লাসসমূহ আমার ঘরে আমার স্কুল ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যদি কোন শিক্ষার্থী কোন ক্লাস দেখতে না পারেন তাহলে সে উল্লেখিত ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবেন।

[৭] শিক্ষক ক্লাস শেষে পাঠদান কৃত বিষয়ের উপরে বাড়ির কাজ প্রদান করবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।নিম্মে ক্লাসের সময়সূচি সংযুক্ত করা হলো।

  • সর্বশেষ