শিরোনাম
◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাতাল হয়ে কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে চলে গেলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ড জাতীয় দলের ফুটবলার টিম পেইন তার ক্লাবের হয়ে খেলতে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ায়ও করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় খেলোয়াড়দের।

[৩] তবে নিউজিল্যান্ডের ক্লাব ‘ওয়েলিংটন ফোনেক্স’র ফুটবলার পেইন সে নির্দেশনা মানেননি। এক সতীর্থের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকাকালীন মদ খেয়ে মাতলামো করতে থাকেন ২৬ বছর বয়সী পেইন। মাতলামির এক পর্যায়ে রাস্তায় ‘বাগি’ নামক ছোট গাড়িতে করে ঘুরতে থাকেন পেইন ও অলিভিয়ার সায়েল।

[৪] করোনা প্রতিরোধে সবাইকে যখন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন একজন ফুটবলারের এমন উদাসীনতা ভালো চোখে দেখেনি অজি পুলিশ। গ্রেপ্তার না করলেও জরিমানা করা হয়েছে পেইন ও সায়েলকে। নিষেধাজ্ঞায়ও পড়ার সম্ভাবনা রয়েছে তাদের।

[৫] এমন বাজে ঘটনা ঘটানোর জন্য অবশ্য দুঃখ প্রকাশ করে পেইন বলেন, আমি সত্যিই খুব অনুতপ্ত। আমার কাজের জন্য লজ্জিত। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি। মানুষ আমাদের কাছে শতভাগ ভালোটা আশা করে। আমাদের এমন করা উচিত হয়নি।

[৬] নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফোনেক্স অস্ট্রেলিয়ায় লিগ ‘এ’ এর ম্যাচ খেলতে গেছে। করোনার ভয়ে খেলা আপাতত বন্ধ থাকলেও করোনা প্রকোপ কমলে ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়