শিরোনাম

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বব্যাংক ও আইএমএফকে পাশে থাকার আহ্বান জানালেন অর্থমন্ত্রী

সাইদ রিপন: [২] বুধবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে বিশ্বব্যাংক ও আইএমএফের সদর দপ্তরের সঙ্গে করোনা পরিস্থিতি এবং সহযোগীতা নিয়ে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় এনবিআরের চেয়ারম্যান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির নিজ দপ্তর থেকে এ কনফারেন্সে যুক্ত ছিলেন।

[৩] অর্থমন্ত্রী বলেন, এই মারাত্মক ভাইরাসের সংক্রমণ অতি দ্রুত ছড়ায়। করোনা সংক্রমণ রোধে এক মরিয়া পদক্ষেপ হচ্ছে অভূতপূর্ব লকডাউন, শাটডাউন এবং যোগাযোগ ব্যাহতকরণ। যা বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। কোন দেশের পক্ষে এরকম একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব নয়। তাই এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্বব্যাংক ও আইএমএফকে তাদের বৃহত্তর সহযোগীতা নিশ্চিত করবে।

[৪] মন্ত্রী বলেন, পুরো বিশ্ব সম্প্রদায় এখন একটি ক্রান্তিকাল পার করছে। করোনা ভাইরাসে মানব সম্প্রদায়ের জীবন ও অস্তিত্ব হুমকীর সম্মুখীন হয়েছে। এমন একটি মুহুর্তে এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এই ভিডিও কনফারেন্স আয়োজন করায় বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

[৫] করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাংক ১৪ বিলিয়ন ডলারের বৈশ্বিক তহবিল গঠন করেছে। ভাইরাসে আক্রান্ত দেশগুলোর সহায়তার জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে আইএমএফ। এ অর্থের মধ্যে ১০ বিলিয়ন ডলার পাবে স্বল্প আয়ের দেশগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়