শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান থেকে টেনে-হিঁচড়ে নামানো হল ১৯ ব্রিটিশ পর্যটককে

আন্তর্জাতিক ডেস্ক: [২] রোববার সকালে এমিরেটসের ফ্লাইট নাম্বার ইকে-৫৩১ কোচি থেকে দুবাইয়ের উদ্দেশে ওড়ার জন্য তখন প্রস্তুত। প্রায় তিন শতাধিক যাত্রীর সবাই বিমানে উঠে বসেছেন, এয়ারক্র্যাফটের দরজা বন্ধ করা হবে যে কোনও মুহূর্তে। হঠাৎই ছুটতে ছুটতে বিমানের দরজায় এসে হাজির হলেন কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসনের একদল কর্মকর্তা, সঙ্গে বিমানবন্দর পুলিশের লোকজন। তাদের কাছে খবর আছে, বিমানের যাত্রীদের মধ্যে একদল ব্রিটিশ পর্যটক আছেন- যার মধ্যে অন্তত একজন নিশ্চিতভাবেই করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রমাণ মিলেছে।

[৩] এয়ারক্র্যাফটের ভেতর খুব সহজেই চিহ্নিত করা গেল ব্রিটিশ পর্যটকদের ১৯জনের ওই দলটিকে- আর পুলিশি পাহারায় তাদের ‘অফলোড’ করাও হল প্রায় সঙ্গে সঙ্গেই। যেহেতু বিমানের বাকিরাও তাদের সংস্পর্শে এসেছেন বেশ খানিকটা সময়, বিমানের ক্রু এবং বাকি ২৭০জন যাত্রীকেও নামিয়ে এনে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হল এয়ারপোর্টেই।

[৪] তবে অন্য যাত্রীদের আর আটকে রাখা হয়নি, ব্রিটিশ ওই পর্যটক দলটিকে ভারতে রেখেই এমিরেটসের বিমানটি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সোয়া তিন ঘণ্টা পর দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষের নজর এড়িয়ে করোনাভাইরাস-আক্রান্ত একজন বিদেশি নাগরিক কীভাবে এমিরেটসের বিমানে উঠে বসতে পারলেন?

[৫] এই ব্রিটিশ পর্যটকদের দলটি ভারতে এসেছিলেন কয়েকদিন আগেই। কেরালার শৈলশহর মুন্নারের কাছে একটি হিল রিসোর্টে ছুটি কাটাচ্ছিল গোটা দলটি। ওই বিদেশি পর্যটকদের মধ্যে একজনের মধ্যে হঠাৎ ভাইরাল ও ফ্লু-সদৃশ উপসর্গে আক্রান্ত হওয়ায় তার নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। বিধিমাফিক তাকে রাখা হয় কোয়ারেন্টিনেও।

[৬] নিকটবর্তী দেবীকুলামের সাব-কালেক্টর প্রেম কৃষ্ণান সংবাদমাধ্যম জানান, ‘স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার রাত সাড়ে দশটা পর্যন্তও ওই রিসর্টেই অবস্থান করছিলেন। কিন্তু তখনও ওই ব্যক্তির করোনাভাইরাস টেস্টের রেজাল্ট আসেনি।’

[৭] এদিন সকালে পরীক্ষার রেজাল্ট আসতেই দেখা যায় ওই ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ। সঙ্গে সঙ্গে সরকারি কর্মীরা সাতসকালেই ওই রিসর্টে ছুটে যান-কিন্তু গিয়ে দেখেন ওই ব্যক্তি সেখানে নেই! আসলে তার দলের বাকি সদস্যদের ব্রিটেনে ফিরে যাওয়ার টিকিট ছিল এদিন সকালেই।

[৮] করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মাত্র একজন ব্রিটিশ নাগরিকের ভারতে থেকে যেতে হত- কিন্তু এখন তিনি প্রশাসনের চোখে ধুলো দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ায় ১৯জনের পুরো দলটিকেই ভারতে আটকা পড়তে হল!

সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ