শিরোনাম
◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যতই বিরোধিতা করুন, সিএএ বাস্তবায়ন আটকানো যাবে না

আমাদের সময় : [২] তৃণমূল যতই নাগরিকত্ব আইনের বিরোধিতা করুক রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রোববার শহীদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এ কথা জানান অমিত শাহ।

[৩]স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রাজ্যের সমস্যা, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। মমতা একসময় এদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন। এখন তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। মুসলমান ভাইবোনদের বোঝানো হচ্ছে সিএএ’র ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাদের বলছি কারও নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।’

[৪]সিএএ, এনআরসি নিয়ে এ রাজ্যের সরকার, বাম ও কংগ্রেস একযোগে বিরেধিতা করছে। এনআরসি নিয়ে কেন্দ্রের নীতি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেও সিএএ থেকে পিছু হঠছে না সরকার। এ নিয়ে অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, ‘মোদিজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাকে প্রশ্ন করতে চাই, এইসব শরণার্থীদের কেন আপন মনে হয় না আপনার? কেন অনুপ্রবেশকারীদেরই আপনার আপন বলে মনে হয়? সাফ বলছি, শরণার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। মমতা আমাদের রুখতে পারবেন না।’

[৫]তিনি আরও বলেন, ‘আপনি সিএএ-র বিরোধিতা করছেন মানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বিরোধিতা করছেন। ৭০ সাল ধরে সমস্যায় থাকা এইসব মানুষদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। আপনি গান্ধী, মৌলানা আজাদের বিরোধিতা করেছেন, আম্বেডকরের বিরোধিতা করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়