শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শক্তিশালী র‌্যাম ও চিপসেট বানাবে অপো

জেবা আফরোজ : [২] চীনা স্মার্টফোন কোম্পানি অপো যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের কোনো প্রভাব নিজেদের ওপর আসার আগেই চিপসেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে, কোয়ালকম ও মিডিয়াটেকের মতো থার্ড-পার্টি চিপসেট নির্মাতাদের ওপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেকশহর ডট কম

[৩] এই কাজে রিয়েলমি ও ওয়ানপ্লাস সহায়তা করছে অপোকে। সম্প্রতি ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পরিকল্পনাটির নাম বলা হয় ‘মারিয়ানা প্ল্যান’। বর্তমানে শীর্ষস্থানীয় ৫ স্মার্টফোন কোম্পানির মধ্যে ৪টিই নিজেদের চিপসেট তৈরি করছে। কিছুটা দেরি হলেও এই তালিকায় সংযুক্ত হতে চলেছে অপো।

[৪] স্মার্টফোনের চিপসেট ইন্ডাস্ট্রিতে অপোর এই সংযুক্তি আরও বৈচিত্র্য নিয়ে আসবে। শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে স্যামসাং অনেক আগে থেকেই নিজেদের চিপসেট এক্সিনোস তৈরি করে। আর অ্যাপল নিজেদের ‘এ’ সিরিজের চিপসেট দিয়ে নিজেদের ফোন নির্মাণ করে।

[৫] ইতঃপূর্বে শাওমি সাংহাইভিত্তিক ভেরিসিলিকন হোল্ডিংসের ৬ শতাংশ শেয়ার কিনে নেয় এবং ২০১৭ সালে নিজেদের ডিজাইনের চিপসেটসহ মোবাইল ফোন বাজারে আনে। অন্যদিকে, থার্ড-পার্টি চিপসেটের পাশাপাশি নিজেদের কিরিন চিপসেট ব্যবহার করে হুয়াওয়ে।

  • সর্বশেষ