শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে নারিতা ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্নস্টার হিসেবে মিয়া খলিফাকে ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি, এক নেটিজেনের জরিপ

ইয়াসিন আরাফাত : [২] গত দশকের সেরা ক্রিকেটার কে, এই নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি জরিপ চালিয়েছিলো। সেই তালিকায় ভারতের বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা ছিলেন। আরও ছিলেন বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের মতো বিশ্বখ্যাত তারকারা। জরিপে ৫১ শতাংশ ভোট পেয়ে শীর্ষে পৌছে যান ধোনি। ইন্ডিয়ান এক্সপ্রেস


[৩] আর সেই সমীক্ষাকে সামনে রেখে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জরিপ চালান ধোনি ও মিয়া খালিফাকে নিয়ে। এখানে প্রশ্ন ছিলো, দশকসেরা পর্নস্টার কে? সেই জরিপেও নিজের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন ধোনি।
[৪] ক্রিকেট ফ্রিক নামের সেই টুইটার ব্যবহারকারীর গত জানুয়ারির ওই জরিপে ৫৭ শতাংশ ভোট পান ধোনি। ৪৩ শতাংশ ভোট পেয়ে তার কাছে হেরে যান পর্নস্টার মিয়া খালিফা। প্রায় ৩ হাজার নেটিজেন ওই জরিপে ভোটদান করেছিলেন।
[৫] তবে প্রিয় তারকার নামের পাশে পর্নস্টার শব্দটি জুড়ে দেয়ায় অনেক ক্রিকেট ভক্তই অখুশি হন। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তারা। জরিপ চালানো সেই ব্যক্তিকে ‘নট আ ট্রু ইন্ডিয়ান’ বলে আখ্যায়িত করেন তারা। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ