শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব‌স্তিবাসীদের উচ্ছেদ নয়, পূনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে তাবিথ আউয়াল বললেন, চাঁদাবা‌জি ও মাদক ব্যবসা নির্মূল করা হবে

শাহানুজ্জামান টিটু : শনিবার (২৫ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নং সেকশন কাঁচা বাজার এলাকায় গণসং‌যোগ শুরু করার আগে তি‌নি আরো বলেন, বস্তি উচ্ছেদের নামে বারবার প‌রিক‌ল্পিতভাবে আগুন লা‌গি‌য়ে দেয়া হ‌চ্ছে। এতে ব‌স্তিবাসীরা অনেক কষ্ট আছেন। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তাই ভবিষ্যতে তাদেরকে পূনবাসন করা হবে।

তিনি বলেন, ধানের শীষে রায়‌ দিলে খালেদা জিয়াকে আটক রাখা যাবে না। বিএন‌পি চেয়ারপারসন দুর্নীতি দুশাসনের সঙ্গে আপোস করেননি বলেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রেখে‌ছে। তাকে চি‌কিৎসা দেয়া হচ্ছে না। ১ ফেব্রয়ারি ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়ার পক্ষে যাবে।

তা‌বিথ আউয়াল বলেন, মিরপুরে চাঁদাবা‌জি ও মাদক ব্যবসা চলছে। কাউকে অন্যায় কর‌তে দেয়া হবে না। মিরপুর গার্মেন্ট শিল্প এলাকা। এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ করবো।

এ সময় উপ‌স্থিত ছিলেন, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবে‌দিন ফারুক, বিএন‌পির ক্রীড়া বিষয়ক সম্পাদক আ‌মিনুল হক, ৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দপ্তার সম্পাদক এ‌বিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া প‌রিষদের মহাস‌চিব ড. এম তাজ হোসেনসহ বিএন‌পি তার অঙ্গ সহযো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

  • সর্বশেষ