শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমপক্ষে ২২৭৪ অভিবাসন প্রত্যাশী গুয়াতেমালায় প্রবেশ করেছেন

সিরাজুল ইসলাম: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাফেলা হন্ডুরাস থেকে সেদেশে প্রবেশ করে বলে দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে। রয়টার্স

আঞ্চলিক মানবাধিকার বিভাগ জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের মেক্সিকোর কড়াকড়ির মধ্যে গুয়াতেমালার দক্ষিণ সীমান্তে পৌঁছাতে হয়। ট্রাম্প প্রশাসনকে খুশি করতেই এ কড়াকড়ি করেছে দেশটি। মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

গুয়াতেমালার জাতীয় অভিবাসন ইনষ্টিটিউট জানায়, কমপক্ষে ২ হাজার ২৭৪ অভিবাসন প্রত্যাশী দেশটিতে প্রবেশ করেছে। অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করতে মেক্সিকো ও কেন্দ্রীয় আমেরিকান দেশগুলোকে চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প।

হন্ডুরাস সরকার বলেছে, তার দেশের নাগরিকদের সমস্যা তারা চায় না। তার দেশ অর্থনীতিক সুবিধা এবং বৈধ অভিবাসনের উপায় তৈরি করছে। এরা সেটা ব্যাহত করার অপচেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সীমান্তে থাকা বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী মেক্সিকো থেকে এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসে পাড়ি জমাচ্ছেন দারিদ্রতা ও সহিংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে অভিবাসীদের গ্রহণ করে গুয়াতেমালা ও মেক্সিকো কথিত তৃতীয় নিরাপদ দেশের সদস্য হতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও তারা নিজ দেশে তাদের খাবার দিচ্ছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামেটিই বলেন, বুধবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরাড তাকে বলেন, তার দেশ কোন কাফেলা যেতে দেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ওলগা স্যানচেজ বলেন, অভিবাসন প্রত্যাশীকে পার হওয়ার জন্যও ভিসা দেয়া হবে না।

  • সর্বশেষ