শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার নেত্রী ও পুরনো ঢাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে তাপসের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেবো, বললেন সাঈদ খোকন

সুজিৎ নন্দী: মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেছেন, আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি।আমি খুশি, আমি আনন্দিত। ব্যারিষ্টার তাপসের পক্ষে কাজ করার বিষয়ে আমার নেত্রী এবং পুরনো ঢাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। এছাড়া আমি যেহেতু পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছি, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আইন কানুনের বিষয় আছে। আমি ভালো করে বুঝে শুনে পরামর্শ করে আবার মিডিয়ার কাছে আমার সিদ্ধান্ত জানাবো।

সোমবার ডিএসসিসির নগর ভবনে নির্বাচনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি একথা বলেন। পরবর্তীতে যিনি মেয়র হবেন আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো। আশাকরি তিনি বাকি কাজ এগিয়ে নেবেন।

নিজের কাজ সম্পর্কে সাঈদ খোকন জানান, আগামী ১৭ মে পর্যন্ত মেয়র হিসেবে তার মেয়াদ আছে। এ সময়ে তিনি তার কাজ চালিয়ে যাবেন। এ সময় তিনি বলেন, ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের কাজ আগামী দু-তিন মাসে শেষ করতে পারবো। কিছু প্রকল্প আছে, সময়সাপেক্ষ ব্যাপার। আশা করছি, জনগণের ভোটে নির্বাচিত মেয়র যিনি আসবেন, তিনি বাকি কাজ সমাপ্ত করবেন। একজনের পক্ষেই তো সমস্ত কিছু হয় না। আমি শুরু করে দিয়ে গেলাম, বাকি কাজ যিনি আসবেন তিনি করবেন। এভাবেই আমাদের শহর, দেশ এগিয়ে যাবে।

নিজের ব্যর্থতা বা সফলতা প্রসঙ্গে বলেছেন, তিনি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন। তবে মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে। তবে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করতে সক্ষম হয়েছিলাম। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেশতা না। আমার ভুলভ্রান্তি থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়