শিরোনাম
◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেঁচে ফিরেছেন অনেকে

ডেস্ক রিপোর্ট : কাজাখস্তানের আলমাটা বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে প্রায় ১২ জন। তবে ওই ঘটনায় বেঁচে ফিরেছেন আরও অনেকেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। চ্যানেল আই অনলাইন

উড়োজাহাজটি দেশটির বৃহত্তম শহর আলমাটি বিমানবন্দর থেকে রাজধানী নুর সুলতানের দিকে যাওয়ার পথে ৯৩ জন যাত্রী এবং ৫ জন ক্রুসহ একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে যাত্রীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে দুর্ঘটনার সময় প্রচুর কুয়াশা ছিলো।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথমে দেশটির একজন মন্ত্রী নিহতের সংখ্যা ১৫ জনের কথা বললেও পরে তা কমিয়ে ১২ জনের কথা বলা হয়। কাজাখস্তানের বিমান কতৃপক্ষ দুর্ঘটনায় আক্রান্ত বেক এয়ারের সকল ফ্লাইট ইতোমধ্যে বাতিল করেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী রোমান স্কেলায়ার বলেন, উড্ডয়নের সময় উড়োজাহাজটির লেজ ২বার রানওয়ের বাইরে চলে যায়। দুর্ঘটানার শিকার এক ব্যবসায়ী বিবিসিকে বলেন, বিমানটি হঠাৎ করে প্রচন্ড ভাবে কম্পন শুরু করে। এতে যাত্রীরা সবাই চিৎকার শুরু করে এবং তখনি হঠাৎ উড়োজাহাজটি মাটিতে পড়ে যায়।পুরো জায়গায় অন্ধকার ছিলো। আমরা সেলফোন লাইট জ্বালিয়ে সেখান থেকে বেঁচে ফিরেছি। অনুলিখন : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ