শিরোনাম
◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিনল্যান্ড বিক্রি অস্বীকৃতিতে ডেনমার্ক সফর বাতিল করলেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : খনিজ সম্পদে পরিপূর্ণ এবং সামরিক কৌশলগত অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ শতাংশ বরফে আবৃত গ্রিনল্যান্ড কিনে নিতে চাইলে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন তা ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি রসিকতা নয় বলে মন্তব্য করে বলেছিলেন তিনি সত্যিই গ্রিনল্যান্ড কিনে নিতে চান। এজন্যে ডেনমার্কে মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠকে বসার কথাও ছিল তার। কিন্তু হালে পানি না পাওয়ায় ডেনমার্ক সফর দুই সপ্তাহ আগেই বাতিল করলেন ট্রাম্প। সিএনএন

এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানান, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। এধরনের আলোচনায় তার কোনো ইচ্ছেই নেই। তবে ট্রাম্প তার মনে এখনো আশা ধরে রেখেছেন ভবিষ্যতে হয়তো ডেনমার্কের প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে আলোচনায় বসবেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউজার্সিতে সাংবাদিকদের বলেছিলেন তিনি ডেনমার্ককে রক্ষা করতে চান যেমনভাবে তার দেশ বিশে^র এক বিরাট অংশ রক্ষা করছে। এবং একারণেই গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়টি তার মাথায় এসেছে। কৌশলগত কারণে গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ট্রাম্প। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলে বসেন, গ্রিনল্যান্ডের মালিক ডেনমার্ক নয়, গ্রিনল্যান্ডের জনগণই এর মালিক। দৃঢ়ভাবে বিশ^াস করি গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়টি সিরিয়াস কিছু নয়।

এদিকে ডেনমার্ক সফরের আগে পোল্যান্ড সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের (৮০ বছর পূর্তিতে) স্মৃতি বিজরিত স্থানগুলো পরিদর্শনের কথা রয়েছে ট্রাম্পের। এখন ডেনমার্কের সঙ্গে পোল্যান্ড সফরও ট্রাম্প বাতিল করছেন কি না তা জানা যায়নি।

  • সর্বশেষ