শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বিমানে নিষিদ্ধ ‘বিপজ্জনক’ ম্যাকবুক প্রো ল্যাপটপ

রাশিদ রিয়াজ : ব্যাটারির ত্রুটি ধরা পড়ায় গত জুনে তাদের বেশ কয়েকটি মডেলের ম্যাকবুক প্রো ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে অ্যাপল। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ল্যাপটপগুলি বিক্রি করা হয়েছিল। ব্যাটারির ত্রুটির জেরে এগুলি অত্যপ্ত গরম হয়ে এগুলি ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অ্যাপলের তরফে জানানো হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের বিমানে অ্যাপলের কয়েকটি মডেলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। যে কোনও সময় আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকায় এই সমস্ত মডেলের ম্যাকবুক বহন 'বিপজ্জনক' বলে জানিয়েছে মার্কিন অসামরিক বিমান পরিষেবা নিয়ামক সংস্থা এফএএ।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সমস্ত বাণিজ্যিক বিমানে MacBook Pro নিষিদ্ধ করল এফএএ। লাগেজেও এই ল্যাপটপ বহন করা যাবে না বলে জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়