শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে ধোনির চেয়ে বেশ জনপ্রিয় আফ্রিদি

ডেস্ক রিপোর্ট : মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। দেশে তার জনপ্রিয়তা যত বেশি কাশ্মীরে ততটাই কম। কাশ্মীরে ধোনির চেয়ে বেশ জনপ্রিয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। যুগান্তর

গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। কেড়ে নেয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখের বিশেষ মর্যাদা। ফলে ভূস্বর্গে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।

সেই পরিস্থিতে জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ধোনি। জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ১০৬ টেরিটরি আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে আছেন ২০১১ সালে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া ভারতীয় সাবেক এ অধিনায়ক।

ধোনি কাশ্মীদের বিপক্ষে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করছেন। কাশ্মীরের জনগণ তাই ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানে ধোনিকে বরণ করে নেন। তারা বুঝাতে চেয়েছেন পুলওয়ামার জনগণের কাছে ধোনির চেয়ে আফ্রিদিই ভালো।

আফ্রিদি কাশ্মীরের ওই বিশেষ সুবিধা বঞ্চিত করার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের পাশে থেকেছেন। আর ধোনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাশ্মীরিদের আন্দোলন থামাতে এসেছেন?

  • সর্বশেষ