শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিটাগাং ভাইকিংসের মালিকানার অংশ হতে চান আকরাম খান

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ডিসেম্বরের ৬ তারিখে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের সপ্তম আসর। আসন্ন আসরে চিটাগং ভাইকিংসের মালিকানার অংশ হতে চান সাবেক অধিনায়ক আকরাম খান। দলটির বর্তমান মালিক আজম নাসির তার আগ্রহ থাকলেই দলটির অংশ হতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির এই চেয়ারম্যান।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রামের বর্তমান নগর পিতা নাসির। এই কারণেই বিপিএল থেকে নিজেকে গুটিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে তার। আকরাম জানিয়েছেন, নাসিরের সঙ্গ পেলে ভালো একটি দল গড়তে আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমার খুব ইচ্ছা আছে। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। নাসির ভাই থাকলে আমরা অনেক সুন্দর করে টিমটা করতে পারবো।’

বিপিএলে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি হওয়ার ব্যাপারে বতর্মান চট্টগ্রাম মেয়র আজম নাসিরের কথা থাকলেও, আপাতত বিপিএল নিয়ে ভাবছেন না এই ক্রীড়া সংগঠক। তিনি নিশ্চিত করেছেন এখনও এই ব্যাপারে মনস্থির করেননি তিনি।

নাসির বলেন, ‘যখন বিপিএল শুরু হবে তখন আমার নির্বাচনের ডামাডোলও শুরু হয়ে যাবে। এখন যদি আমি বিপিএলের দিকে চলে যাই তবে এই কাজে ব্যাঘাত ঘটতে পারে। এটা চিন্তা করে এখনও পর্যন্ত আমি মনস্থির করিনি।’

  • সর্বশেষ