শিরোনাম
◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে ◈ ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে, দাবি সাবেক ইরানি কমান্ডারের ◈ ‌বিরাট কোহ‌লি ২০২৭ সা‌লের ওয়ান‌ডে বিশ্বকাপও খেলবেন? ◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 গুজবকে গজব হিসেবে দেখছি আমি

ইকবাল আনোয়ার : ফেসবুকের ভালো দিক আছে, খারাপও আছে। এখানে যা খুশি লেখা যায়। নিজেকে আড়াল রাখা যায়, গুজব ছড়ানো যায়। বর্তমানে গুজবকে আমি দেশের একটা গজব হিসেবে দেখছি। ব্রিজ চাইছে রক্ত! কি মারাক্তক কথা। বিজ্ঞানের এ যুগে তা বিশ্বাসও করছি। কথা বলছি ডেঙ্গু নিয়ে। আমি একজন চিকিৎসক, আমি কখনো আইনি বিষয়ে বিশেষজ্ঞের মতো কিছু বলতে যাবো না। আর বলি যদি, প্রয়োজন পড়লে, তাহলে তথ্যটির উৎসসহ বলবো।

সাহিত্য বা অন্যান্য শিল্প চর্চা এক কথা আর বিজ্ঞান বিষয়ক বিষয় ভিন্ন কথা। আমরা এখন ডেঙ্গুর সঙ্গে লড়াই করছি। এ বিষয়ে জাতীয় নীতিমালা আছে। আমাদের বার্তা হতে হবে নীতিমালা অনুযায়ী।  জনমাধ্যমে কী বলবো, কীভাবে বলবো তা যেন কোনোমতেই বিতর্ক বিভ্রান্তি বা ব্যতিক্রম না হয়ে যায়। দেখছি যে নানাজন নানা পরামর্শ দিচ্ছেন। নানা রকমভাবে বলছেন। যা হয়তো সরলভাবে বলছেন। কিন্তু এসব কথ বা তথ্য সঠিক না হলে তাতে ক্ষতি হবে। তাই যে যে বিষয়ে জানি কেবল সে বিষয়ে বললে তাতেই কেবল দায়িত্ব পালন হবে। আর একান্ত বলতে চাইলে তা তথ্য সূত্র উল্লেখ করে বলবো। ঠিক তেমনি কোনো লেখা পড়লেই না যাচাই করে তা লুফে নেবো না, দেখবো এটা কে বা কারা বলছেন। তাদের বলার যোগ্যতা আছে কিনা। অনেক সময় এসব লেখা ছড়িয়ে দিতে অনুরোধ করা হয়, অবশ্যই তা করবো না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়