শিরোনাম
◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফির ফাইনালে উঠতে ছত্তিসগড়কে ২২৮ রানের লক্ষ্য দিলো বিসিবি একাদশ

নিজস্ব প্রতিবেদক : ভারতে চলমান ডাক্তার কে. থিম্মাপ্পায়াহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ছত্তিসগড় রাজ্য ক্রিকেট সংঘকে ২২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবি একাদশ। প্রথম ইনিংসে লিড পাওয়া সত্তে¡ও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বড় লক্ষ্য দাঁড় করাতে পারেননি আরিফুল হকরা।

প্রথম ইনিংসে বিসিবি একাদশের করা ৩৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ছত্তিসগড়ের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১০ রান। তৃতীয় দিন দলটির ইনিংস বেশিদূর যেতে পারেনি। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে দলটির ইনিংস থামে ২৫৭ রানে। ৫৪ রানে অপরাজিত শশাঙ্কের ইনিংস থামে ৮৭ রানে। বিসিবি একাদশের পক্ষে সাইফ হাসান, আরিফুল হক ও নাজমুল হোসেন শান্ত শিকার করেন দুটি করে উইকেট।

৭৭ রানের লিড নিয়ে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে বিসিবি একাদশের ব্যাটিং লাইনআপ। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই ওপেনার সাইফকে হারানো দলটি। ব্যাটিং বিপর্যয়ে দ্রুত সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তও। এরপর ইয়াসির আলী চৌধুরীর ২২, নুরুল হাসান সোহানের ৩০ ও আরিফুল হকের ৬৩ রানের দৃঢ় ইনিংসে ভর করে সম্মানজনক পূঁজি পায় বিসিবি একাদশ। ১৫০ রানে অলআউট হওয়া দলটি ছুঁড়ে দেয় ২২৮ রানের লক্ষ্য, যা তাড়া করার জন্য ছত্তিসগড় পাচ্ছে পূর্ণ একটি দিন।

স্বাগতিক দলের পক্ষে শুভাম আগারওয়াল একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া তিনটি উইকেট শিকার করেন পুনিত ড্যাটে।

সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ