শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘা প্রকল্পের ওপর ভর করেই এগোচ্ছে দেশ

শাখাওয়াত মুকুল: অনেক বাধা বিপত্তি পেরিয়ে দ্রুতগতিতে চলছে দেশের মেঘাপ্রকল্পগুলোর কাজ। বিশ্ল্ষেকরা বলছেন প্রকল্পগুলো শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য আসবে দেশে। একইসঙ্গে রাজধানীতে ফিরবে স্বস্তি। তবে, টেকসই উন্নয়ন পেতে প্রকল্পগুলোয় নজর বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। নিউজ২৪, ২০:০০

মেঘাপ্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু। সেতুটির ৪২টি পিলারের মধ্যে সবগুলোর ফাইলিং শেষ। ১৪টি স্প্যানের পদ্মা সেতুর ২১শ’ মিটার এখন দৃশ্যমান। সংশ্লিষ্টরা বলছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে সেতুটি দিয়ে যানবাহন চলবে।
এদিকে, সরকারের আরেক মেঘাপ্রকল্প মেট্রোরেল। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম এই মেট্রোরেলের কাজ এগোতে থাকলেও বেড়েছে সময়। ২০১৯সালে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর কথা বলা হলেও এখন টার্গেট ২০২১সালের ডিসেম্বর। এছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র‌্যাপিড ট্রানজিট(বিআরটি প্রকল্প) ২০২০ সালে শেষ করার সময়সীমা থাকলেও ২০২১ সালে সম্পন্ন হওয়ার কথা জানালেন মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

যোগাযোগের আরেক মেঘাপ্রকল্প চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ। ১৮হাজার কোটি টাকার এই প্রকল্পে এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। এছাড়া, এক লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি প্রায় ত্রিশ শতাংশ। এই প্রকল্পে উৎপাদন হবে দুই হাজার চার শ’ মেঘাওয়াট বিদ্যুৎ। যা ৬০বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে।

এদিকে, ২০১৪ সালে শুরু হওয়া মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালে। ১২শ’ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন এই প্রকল্পের কাজ সাড়ে চার বছরে অগ্রগতি হয়েছে মাত্র ২১ শতাংশ। সম্পাদনা: এইচএম জামাল।

  • সর্বশেষ