শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে আফগানিস্তানের চেয়েও বাজে দল পাকিস্তান!

আক্তারুজ্জামান : কথায় বলে- হাতি যখন কাদায় পড়ে, চামচিকাও লাথি মারে। কথাটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য এখন দারুণভাবে প্রযোজ্য। ১৯৯২ সালের শিরোপাধারীরা নাকি মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলা আফগানিস্তানের চেয়েও বাজে দল! কথাটা বলেছেন স্বয়ং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান।

চলতি বিশ্বকাপের আগ থেকেই সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। বিশ্বকাপেও লেগেছে শনির দশা। সুযোগ পেয়ে তাই এসিবি প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান খোঁচাটা দিয়েই দিলেন পাকিস্তানকে। তিনি মনে করেন, বাজে ফর্ম এড়াতে পাকিস্তানের নাকি আফগানিস্তান দলের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত!

হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ জিতেছে। সেমিফাইনাল তো দূরের পথ, ভালো খেলাই কঠিন হয়ে পড়েছে সরফরাজদের জন্য। শেষ চারে যেতে বাকি সব ম্যাচ জয়ের সঙ্গে রানরেটের হিসাবও আছে। পাকিস্তানের এ দুঃসময়ে কাটা ঘায়ে নুনের ছিটাই দিলেন এসিবির প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান।
তার মতে, পাকিস্তান নাকি এখন আফগানিস্তানের চেয়েও বাজে দল, ‘আমরা এখন পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল, তাদের উচিত আমাদের থেকে কোচিং এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া।’

বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি আফগানিস্তান, পয়েন্ট টেবিলেও রয়েছে তলানিতে। আর সেখানে সরফরাজরা তাদের এক ধাপ ওপরেই। পাকিস্তানের এমন কঠিন সময়ে আরও কত কী শুনতে হয় কে জানে!
সাবেক খেলোয়াড়দের সমালোচনায় এত দিনে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কথা সরফরাজের। সবকিছু মুখ বুজেই সয়ে নিয়েছেন পাকিস্তানি এই অধিনায়ক। তবে আসাদুল্লাহ খানের কথা গিলতে পারবেন কি না, তা বলা মুশকিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়