শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ঘুমন্ত অবস্থায় জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো শ্বশুর, ঘাতক শ্বশুর আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ​ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় জামাই কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর। কুড়ালের আঘাতে নিহত জামাই হলেন আব্দুর রহমান।

মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান হলেন পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

​পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর  ও জামাই এর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে ঘুমন্ত অবস্থায় জামাই  আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন। 

মহেশপুর থানা ওসি ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামী শশুরকে কে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। লাশ পোষ্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ