শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বেদে পল্লীতে দুই গ্রূপের সংঘর্ষ আহত ৭, ঘরবাড়ি, দোকান ভাঙচুর ও লুটপাট 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের পৌর এলাকার  কাশিপুর বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাটসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কালীগঞ্জ থানা ও জেলার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসা ও ড্রাগন চুরির ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ​

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের বস্তি থেকে স্থানীয়রা একজন ড্রাগন চোরকে আটক করে। সে সময় চোরের স্বীকারোক্তিতে মিজান নামের এক মাদক ব্যবসায়ীকে ধরে আনে। কিন্তু তাদেরকে থানা পুলিশে না দিয়ে আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে কাশিপুর বেদে পল্লী ও স্থানীয় অধিবাসীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এ বিরোধের জের ধরেই সোমবার রাত ৯ টার দিকে বেদে পল্লীর একাংশের সর্দার মনিরুল ইসলাম ও স্থানীয় অধিবাসী ইমাম হোসেন লাভলু ও রেজা ডাকাত দলবল নিয়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতের হামলার জের ধরেই আজ মঙ্গলবার সকালে গ্রামের লোকজন একত্রিত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তাদের হামলায় শামীম হোসেন, ইমাম হোসেন লাভলু ও আজিজুলসহ ৭ জন জখম হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু অবস্থা আরো উত্তপ্ত হয়ে ওঠায় ঝিনাইদহ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও একজনকে যশোরে রেফার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পরও থমথমে অবস্থা বিরাজ করছে।

​কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে এসেছেন বলে জানান তিনি।