শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন ভারতীয় সহকারী হাই-কমিশনার

আলম হোসেন অলি, হিলি প্রতিনিধি : দু-দেশের ব্যবসা-বাণিজ্যের গতিবৃদ্ধির লক্ষে হিলিতে আমদানি-রপ্তানিকারকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশের রাজশাহীতে নব-নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সঞ্জিত কুমার ভাটি।

সোমবার দুপুরে হিলি স্থলবন্দর এলাকায় আসলে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি হিলি ইমিগ্রেশন, স্থলবন্দর অফিস সহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দরের আমদানি-রপ্তানিকারকরা নব-নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনারের কাছে ভিসা জটিতাসহ আমদানি-রপ্তানির জটিতার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন। ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে হিলি কাষ্টমস কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন।

এসময় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল অফিসার অখিউল ইসলাম, হিলি কাষ্টমসের যুগ্ন-কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাত সহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ