শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় রাজ্যের ৭ আসনে ভোটগ্রহণ

তানজিনা তানিন : দেশজুড়ে পঞ্চম দফার ভোটগ্রহণ আজ। রাজ্যের তিন জেলায় মোট ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের ৮৩ জন প্রার্থীর মধ্যে হবে লড়াই। এক কোটি ১৬ লক্ষ ৯১ হাজার ৮৮৯ জন ভোটার প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দি করবেন । এনডিটিভি

ভোটগ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ কেন্দ্রে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী এবং মোট ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই দফায় প্রচারে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বেশ কয়েকটি রোড শোও করেন রাজ্যের শাসকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের লোকসভা নির্বাচনে সাধারণ নির্বাচনী পর্যবেক্ষ ছাড়াও থাকবে এক্সপেনডিচার পর্যবেক্ষক, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। এছাড়াও এই প্রথমবার একজন পুলিশ পর্যবেক্ষক এবং একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইভিএমের সঙ্গে এবার থাকবে ভিভিপ্যাট মেশিন।

  • সর্বশেষ