শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ০২ মে, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল জব্দ, আটক-২

শেখ ফরিদ আহমেদ ময়না : সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার ৭৪০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার ভোরে সাতক্ষীরার ঝাউডাঙ্গা, ভোমরা, চান্দুড়িয়া, বাঁকাল, তলুইগাছা ও বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, জুতা, গরু, সিগারেট, সুখী বড়ী, বাই সাইকেল, পাতার বিড়ি ও চিনি। বিজিবি এ সময় দুই চোরাকারবারীকে আটক করে।

আটক চোরকারবারীরা হল, যশোর জেলার ঝিকরগাছা থানার শংকরপুর গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম (৪১) এবং সদর উপজেলার আলীপুর ঢালিপাড়া গ্রামের মৃত কাউছার আলী গাইনের ছেলে মো. আবুল হাসান (৩০)।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা, ভোমরা, চান্দুড়িয়া, বাঁকাল, তলুইগাছা ও বৈকারী সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ১১ লাখ ৯ হাজার ৭৪০ টাকা বলে বিজিবি আরো জানায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়