শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণ বিশ্ববিদ্যালয়ে ৪ দিন স্থগিত ভিসি চাই আন্দোলন

অনিক আহমেদ, গবি সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্যের দাবিতে চলমান আন্দোলন ৪ (চার) দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ এ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এতে তিনি বলেন, আগামীকাল ৩০ এপ্রিল মঙ্গলবার থেকে ৩ এপ্রিল শুক্রবার পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি 'বৈধ ভিসি চাই' আন্দোলন ৪ দিন বন্ধ থাকবে।

কারণ হিসেবে জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে শুক্রবার ছুটি থাকায় শিক্ষার্থীদের কথা ভেবে আরো ২ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪ এপ্রিল শনিবার থেকে যথারীতি আন্দোলন চলবে। তবে, আন্দোলন বন্ধ থাকলেও এই ৪ দিন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ে যাবে এবং সমস্ত কিছু মনিটরিং করবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত উপাচার্যের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে গত ৬ এপ্রিল থেকে টানা আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।

  • সর্বশেষ