শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়াকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রেলমন্ত্রীর

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশের যাত্রাপথে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ আছে। শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইন্দোনেশিয়া ফেয়ার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। রেলখাতে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়েছি। দেশটি থেকে সাড়ে ৪০০ রেল কোচ আমদানি চূড়ান্ত পর্যায়ে আছে। এরইমধ্যে ২০০ কোচ এসেছে, বাকি কোচগুলো চলতি বছরের মধ্যেই চলে আসবে। তিনি বলেন, ইন্দোনেশিয়া মেলার মাধ্যমে আমাদের এখানে ব্যবসায়ীক বিষয় শেয়ার করছে, আমরা যেটি টেকসই মনে করবো সেগুলো নেবো। তাছাড়া আমাদের দেশে ব্যবসায়ীক পরিবেশ আছে আমরা তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি।

এসময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া রাষ্ট্রদূত রিনা পি সোমারনো বলেন, প্রদর্শনীতে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হবে বিজনেস ফোরাম, যেখানে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের অংশীদার (পার্টনার) খুঁজে নেবেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য কী করে দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা যায়। আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ করতে। বাংলাদেশের কাছে ইন্দোনেশিয়ার সংস্কৃতিকে তুলে ধরবে এ প্রদর্শনী।

গত বৃহস্পতিবার বাংলাদেশে ইন্দোনেশিয়ার বাণিজ্য স¤প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো শুরু হয় তিন দিনব্যাপী ‘ইন্দোনেশিয়া ফেয়ার ২০১৯’। বাণিজ্য সচিব মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় ইন্দোনেশিয়ার ৭৫টির বেশি কোম্পানি তাদের পণ্য- সেবা নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। ইন্দোনেশিয়া-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম শেষ হবে আজ।

  • সর্বশেষ