শিরোনাম
◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ◈ যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, বললেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

লিয়ন মীর : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নুসরাত হত্যাকা-ের নিন্দা করে এবং এই হত্যাকা-ের বিষয়ে সোচ্চার আছে।

নুসরাত হত্যাকা-ের বিচারের বিষয়ে আওয়ামী লীগ এবং সরকার অত্যন্ত আন্তরিক। এই হত্যাকা-ে যারা জড়িত আছে তাদের সবারই কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। যারা এখনো আইনের আওতায় আসেনি তাদের সবাইকে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।

আহমদ হোসেন বলেন, অপরাধীদের কোনো রকম জায়গা সরকার বা আওয়ামী লীগ অতীতে কখনো দেয়নি, এখন তো নয়ই, ভবিষ্যতেও দেবে না ছাড় পাবে না হত্যাকারী, অন্যায়কারী জাতির দুষমনরা। নুসরাতের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই শুরু থেকে তদারকি করছেন। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে সরকারি খরচে প্রধানমন্ত্রী বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে বিদেশ নেয়া সম্ভব হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীর তদারকিতেই নুসরাতের চিকিৎসা চলেছে দেশে।

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নুসরাতের খোঁজ-খবর রেখেছিলেন, কিন্তু মেয়েটি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে। এমন মৃত্যু কোনোভাবেই আমাদের কাম্য নয়। তাই আমি বলবো, নুসরাত হত্যাকারী সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত। এটা খুব দ্রুত হবে বলেও আমি বিশ^াস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়