শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ঝুঁকিপূর্ণ, চলাচলে দুর্ভোগ

নুর নাহান : ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু। যে কোনো সময় দুর্ঘটনার আশংকায় যাত্রী ও চালকরা। যমুনা টিভি

২০১৬ সালে গাডার ভেঙে গেলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়াও ৮ থেকে ১০টি স্থানে ভেঙে গেছে রেলিং। ফাটল ধরেছে অনেক জায়গায়। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তিতাস নদীর ওপর নির্মিত সেতুটি।

চালকরা বলছেন, ব্রীজ নষ্ট হয়ে যাওয়ায় অনেক জ্যাম লাগে। এপাশে কাজের জন্য আমাদের সব সময় গাড়ী নিয়ে আসতে হয়, অনেক ভয়ে থাকি। স্থানীয়রা বলছেন, ব্রীজের দুপাশে একই সাথে গাড়ী ওঠার নিষেধাক্কা থাকলেও মানছেন না চালকরা। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঢাকা- সিলেট মহাসড়কের যানবাহন চলাচল।

সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত ব্রীজের পাশেই নতুন আরেকটি ব্রীজের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। আগামী জুন মাসের মধ্যে সেতু খুলে দেয়া হবে।

  • সর্বশেষ